সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ব্লু-মুন বিজনেস সন্মাননা পেলেন সিরাজগঞ্জের হাজী আব্দুস সাত্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 214

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

ব্লু-মুন বিজনেস এওয়ার্ড-২০২৫ সন্মাননা পেলেন সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার। ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য ব্লু-মুন বাংলাদেশ নামের একটি সংগঠন তাঁকে এই সন্মাননা প্রদান করেন।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ঢাকার অভিজাত প্যান প্যাসিফিক সোনার গাঁ হোটেলে একটি ব্লু-মুন বিজনেজ এ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্লু-মুন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে দেশের সেরা ১০ জন ব্যবসায়ী ও সমাজসেবককে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও আফ্রিকান ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি এস. বদিরুজ্জামান।

সভাপতিত্ব করেন ব্লু-মুন বাংলাদেশের উপদেষ্টা ও পুলম্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রাশেদুর রহমান চঞ্চল।

অনুষ্ঠানে মেসার্স এস কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. আব্দুস সাত্তারসহ দেশের ১০ জন ব্যবসায়ী ও সমাজসেবককে সন্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, আসলে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব, তার প্রমাণ আমি। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আল্লাহর রহমতে আমি এখানে এসে এই গুণীজনদরে কাছে বিজনেস এ্যাওেয়ার্ড পেয়ে গর্বিত ও আনন্দিত। আমি সকলের কাছে দোয়া চাই, সৎভাবেই যেন ছোট ব্যবসা থেকে ভালোভাবে এগিয়ে যেতে পারি।

উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা। তিনি নিজ জেলা শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক। সিরাজগঞ্জ জুড়ে তাঁর সেবামূলক কর্মকান্ডের প্রশংসা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ব্লু-মুন বিজনেস সন্মাননা পেলেন সিরাজগঞ্জের হাজী আব্দুস সাত্তার

আপডেট টাইম : ০১:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫