সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

স্কুটিতে পিকআপভ্যানের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআনবিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহত হয়েছেন নিহত নাজিরার স্বামী রমজান আলী তোতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে ভুষি ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে রমজান আলী তোতা তার স্ত্রী নাজিরা আক্তার ও শিশুকন্যা নাজিফাকে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় পিকআপভ্যানটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিতে ধাক্কা লাগে। এতে রমজানের স্ত্রী নাজিরা এবং মেয়ে নাজিফা নিহত হন। গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও স্কুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপভ্যানচালক পালিয়ে গেছে। তাকে ধরার জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা

ট্যাগ :
85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুটিতে পিকআপভ্যানের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

আপডেট টাইম : ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫