সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে শিক্ষক প্রভাস চন্দ্র সাহার মৃত্যু, মন্দির কমিটির শোক

সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ির স্থায়ী বাসিন্দা, দুই শতাব্দী প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক প্রভাস চন্দ্র সাহা মারা গেছেন।

সোমবার (২ নভেম্বর) ভোর ৭টায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন দুপুর ১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ঘুরকা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

প্রভাস চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটি। কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন এক শোকবার্তায় বলেন, প্রভাস চন্দ্র সাহার মৃত্যুতে তাঁরা একজন আদর্শ শিক্ষক, সৎ ও নিষ্ঠাবান মানুষ এবং মন্দিরের নিবেদিতপ্রাণ অভিভাবককে হারিয়েছেন।

শোকবার্তায় তাঁরা আরও বলেন, মন্দিরের প্রতি প্রভাস চন্দ্র সাহার আন্তরিকতা, দায়িত্ববোধ ও অবদান সবার স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে শিক্ষক প্রভাস চন্দ্র সাহার মৃত্যু, মন্দির কমিটির শোক

আপডেট টাইম : ০৬:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬