কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা বাজার সংলগ্ন ৯নং ওয়ার্ড এলাকায় এই সভার আয়োজন করা হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসির উদ্দিন শেখ।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি মোঃ নাসির উদ্দিন শেখ এবং অন্যান্য বক্তারা উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের সাথে তাদের ভবিষ্যৎ নির্বাচনী ভাবনা ও ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা শেয়ার করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আড়াইবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জনতার কন্ঠ/এস এ

কিশোরগঞ্জ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















