সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী Logo আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা? Logo বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি Logo জয় না পেয়ে উইকেট ও বলের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক

বিয়ের গুঞ্জনের মধ্যেই আলোচনায় মিমি, ভাইরাল নতুন ভিডিও

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

তারকাদের আকর্ষণীয় পর্দার পেছনের জগৎ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বর্তমানে টালিপাড়ার আলোচনার শীর্ষে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি এবং ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যখন চারদিকে তার বিবাহ নিয়ে তুমুল আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায়, মিমির জীবনের সবচেয়ে কাছের ও নির্ভরযোগ্য মানুষটি তার হবু বর, মা কিংবা বাবা নন; বরং অন্য কেউ।

ভক্তদের সঙ্গে নিজেই সেই বিশেষ মানুষের পরিচয় করিয়ে দিয়েছেন মিমি। দীর্ঘ পনেরো বছর ধরে অভিনেত্রীর ছায়াসঙ্গী হিসেবে পাশে রয়েছেন তার বাড়ির পরিচারিকা বুল্টি। নীরবে ও নিঃশব্দে যিনি আগলে রাখেন তাকে। সুখের দিনে কিংবা দুঃখের সময়েও বুল্টি সবসময় মিমির পাশে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে দাঁড় করিয়ে তার প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

বুল্টিকে বুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে মিমি বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালেও থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই, ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

পরিচারিকার প্রতি মিমির এমন সম্মান ও ভালোবাসার বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর এই মানবিক গুণটির মুক্তকণ্ঠ প্রশংসা করেছেন ভক্তরা। বুল্টির সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন মিমি। আজ তিনি কেবল একজন পরিচারিকা নন, বরং মিমির পরিবারেরই একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মিমিকে আগলে রাখার পাশাপাশি তার পোষ্য চারপেয়ে সন্তানদেরও পরম যত্নে দেখাশোনা করছেন বুল্টি।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

বিয়ের গুঞ্জনের মধ্যেই আলোচনায় মিমি, ভাইরাল নতুন ভিডিও

আপডেট টাইম : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬