সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

প্রি-পেইড মিটার। ছবি: সংগৃহীত

প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাদের ক্ষেত্রেই এ সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ডেসকো।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারে রিচার্জে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

আপডেট টাইম : ১২:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬