সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নিজের পিস্তলেই মর্মান্তিক মৃত্যু এসআইয়ের

নিহত এসআই জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কোনো কলহ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের পিস্তলেই মর্মান্তিক মৃত্যু এসআইয়ের

আপডেট টাইম : ১২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬