সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 83

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

নিঃসঙ্গতা কাটাতে ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন বৃদ্ধ। ঘরে আনের নতুন স্ত্রীকে। কিন্তু অদ্ভুত ও মর্মান্তিক এক ঘটনায় শেষ হলো সেই শুভ দিন। দুঃখজনকভাবে, বিয়ের রাত শেষ হতেই মৃত্যুর মুখোমুখি হন ওই বর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

জানা গেছে, ওই বৃদ্ধের নাম সংগ্রুরাম। তিনি রাজ্যের জৈনপুর জেলার কুছমুছ গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি ৩৫ বছর বয়সী এক রমণীকে বিয়ে করে ঘরে আনেন তিনি।

স্থানীয় সূত্রগুলো বলছে, সংগ্রুরাম বছরখানেক আগে স্ত্রীকে হারান। এরপর একাই বসবাস করছিলেন। কোনো সন্তানও ছিল না। তিনি সাধারণত কৃষিকাজ করে সময় কাটাতেন। নিঃসঙ্গতা ও সঙ্গীর অভাব অনুভব করেই বয়স সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নেন।

আত্মীয় ও প্রতিবেশীরা বৃদ্ধকে বিয়ে না করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সংগ্রুরাম তা মানেননি। অবশেষে গত সোমবার তিনি জালালপুরের মানভাবতীকে (৩৫) বিয়ে করেন। গ্রামের মন্দিরে ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ে।

কিন্তু পরদিন সকালেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, বয়সজনিত কারণে এটি স্বাভাবিক মৃত্যু, আবার অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনার সত্যতা যাচাই এবং পুলিশি তদন্ত বা ময়নাতদন্ত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫