সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ Logo শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ Logo প্রশিক্ষণ নিতে রোববার পাকিস্তান যাচ্ছেন ৩৫ কর্মকর্তা Logo মানবিক সহায়তা হিসেবে ১৭৫ দেশকে ১৪৫ বিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব Logo মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত Logo নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় Logo বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’ Logo এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন Logo মাদক সেবনে বাধা দেওয়ায় পৌর কর্মকর্তাকে হত্যা, স্ত্রী গুরুতর আহত Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস, প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর চরিত্রহীন শিক্ষিত মানুষ: এমপি মাসুদ

বাউফল উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একজন পেশাদার চোর বা ডাকাতের চেয়েও উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি বেশি ভয়ংকর। আজকাল অনেকের ক্যারিয়ার আছে, কিন্তু ক্যারেক্টার নেই। নীতি-নৈতিকতাহীন উচ্চশিক্ষা সমাজের জন্য কল্যাণকর হতে পারে না।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫২ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা বড় কর্মকর্তা হওয়াই জীবনের প্রকৃত সফলতা নয়। অর্জিত শিক্ষাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। একজন ভালো মানুষ হতে পারাই প্রকৃত সফলতা। দেশে উচ্চশিক্ষিত মানুষের অভাব না থাকলেও নৈতিকতা ও ভালো মানুষের অভাব রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালো মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক’ পবিত্র কোরআনের এ নির্দেশনা অনুযায়ী পড়াশোনা একটি ইবাদত। নারী-পুরুষ সবার জন্য শিক্ষা অর্জন ফরজ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য মহান আল্লাহর রহমত। এ সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি আল্লাহর অবদানও রয়েছে।

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, তোমাদের কাউকে শিবির করতে ডাকা হয়নি, ডাকা হয়েছে ভালো মানুষ হতে।

এ সময় তিনি জামায়াত ও ছাত্রশিবিরের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, যারা ঘুষ খায় না, সালাম দেয় কিংবা পর্দা করে, তাদেরও জামায়াত বা শিবির বলে আখ্যা দেওয়া হয়। কোরআন-হাদিস মেনে চলাকে যদি জামায়াত বলা হয়, তাহলে জামায়াত ও শিবিরের রাজনীতি ইসলামের রাজনীতি।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভবিষ্যতে যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চায়, তাদের সহযোগিতা করবে ছাত্রশিবির। গত কয়েক মাসে বাউফলের ছয় শিক্ষার্থীকে দেশের বাইরে পাঠাতে পেরেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম ও অর্থ সম্পাদক মাহমুদুল্লাহ।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া ৫২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ফুল, পবিত্র কোরআন শরিফ, বই, কলম ও প্যাড তুলে দেওয়া হয়। এর আগে শনিবার সকাল ১১টায় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ কালাইয়া বাজার ও হাইস্কুল-সংলগ্ন ৪৫০ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত একটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন।

দুপুর ১২টায় কনকদিয়া ইউনিয়নের ব্রাহ্মণবিল এলাকায় নবনির্মিত একটি সেতুও উদ্বোধন করেন তিনি। এ সময় একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহমুদ খানের নাম ঘোষণা করেন সংসদ সদস্য।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর চরিত্রহীন শিক্ষিত মানুষ: এমপি মাসুদ

আপডেট টাইম : ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬