সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি ও তালিকাভুক্ত অপরাধী আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ক্ষেতলাল থানা পুলিশ। এর আগে রোববার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার বড়তারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুঠিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। পুলিশ জানায়, চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে এর আগে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ যৌথভাবে এবং পৃথকভাবে একাধিকবার তার বাড়িতে অভিযান চালায়। তবে প্রতিবারই তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানায়, সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

ওসি আরও জানান, সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশি পাহারায় গ্রেপ্তার আশরাফ আলী আকন্দকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬