সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে-তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ, এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা তো নতুন কিছু না। তাদের রাজনীতি তো ধ্বংসের। তাদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা নয়। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে তারা এসব করবে, সেটাই স্বাভাবিক। এটা তাদের পক্ষেই সম্ভব।’

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে-তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬