নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া জনতার কণ্ঠ.কম প্রধান কার্যালয়।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির অফিস সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোড চামড়া পট্টি এলাকা থেকে স্থানান্তর করে নিউ ঢাকা রোড চান্দ আলী মোড়ে নেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু করে ২৪ ঘণ্টার এই গণমাধ্যমটি।
নতুন ঠিকানায় নতুন উদ্যমে জনতার কণ্ঠ জনগণের কথা বলবে এমনই প্রত্যয় জানিয়েছেন প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ইনচার্জ হুমায়ন কবির সোহেল।
নতুন কার্যালয়ে সকল পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিদের স্বাগত জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















