সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ

জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হতে যাচ্ছে সোমবার (২৩ নভেম্বর) থেকে।

এদিন দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেবে।

এর আগে সাম্প্রতিক বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদের অধিবেশন শেষ হওয়ার দিন বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১-দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে আলোচনা করেন। এসব রাজনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় এবার বিভিন্ন দলের সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে সরকারপ্রধানের পক্ষ থেকে আলোচনার আহ্বান আসায় তারা তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ

আপডেট টাইম : ০৮:৪১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬