সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ

আজিমপুরে গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর আজিমপুরে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা।

গত ১৩ নভেম্বর আজিমপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
 
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করেন এবং তাতে অংশ নেন।

শনিবার (১৪ নভেম্বর) সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

আজিমপুরে গোপন বৈঠক থেকে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬