সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইউক্রেনের রাশিয়ায় দূরপাল্লার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা

দূরপাল্লার হামলায় ব্যবহৃত ‘চাকলুন’ স্ট্রাইক ড্রোন প্রস্তুত করছেন এক ইউক্রেনীয় সেনাসদস্য। ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের চালানো দূরপাল্লার হামলার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এসব হামলা যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখছে না; বরং বেসামরিক স্থাপনায় হামলার কারণে রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব আরও শক্ত হতে পারে।

মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপমন্ত্রী এলব্রিজ কলবি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী, ইউক্রেনের এ ধরনের হামলা যুদ্ধের অবসান ঘটাতে কার্যকর হয়নি। একই সঙ্গে রণক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতেও তেমন ভূমিকা রাখছে না।

কলবি বিশেষ করে রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার সমালোচনা করেন। তিনি বলেন, এসব হামলা রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় করতে পারে। এতে ক্রেমলিনের পাল্টা হামলা বাড়ানোর আগ্রহও তৈরি হতে পারে।

তার মতে, ইউক্রেনকে ভবিষ্যতে সহায়তার ক্ষেত্রে রণক্ষেত্রে প্রতিরোধ ধরে রাখা এবং সম্ভব হলে হারানো অবস্থান পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলায় দূরপাল্লার ড্রোন ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা, টার্মিনাল এবং সামরিক ঘাঁটিকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে কিয়েভ।

তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের সমালোচনা করেছেন ইউরোপের কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস মার্কিন কর্মকর্তার মন্তব্যকে ‘বেশ বোকামিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার হামলা রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে সাহায্য করেছে। তার মতে, এসব হামলা ইউক্রেনকে সময় দিয়েছে এবং মানুষের জীবন বাঁচিয়েছে।

এদিকে ব্রাসেলসে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গোষ্ঠীর বৈঠকে ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন। তিনি বলেন, মিত্রদের কাছে থাকা প্যাট্রিয়ট ও আইআরআইএস-টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দ্রুত ইউক্রেনকে সরবরাহ করতে হবে।

এ ছাড়া আকাশ প্রতিরক্ষা জোরদারে আরও ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন তিনি। রাশিয়ার ব্যাপক হামলার মধ্যে আরেকটি কঠিন শীতের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের রাশিয়ায় দূরপাল্লার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা

আপডেট টাইম : ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬