সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মার্কিন সামরিক বিমান অচল করার অভিযোগে আইরিশ নাগরিক গ্রেপ্তার

গত ১১ এপ্রিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে রাখা একটি মার্কিন সামরিক উড়োজাহাজের ক্ষতি করেছেন বলে অভিযোগ আছে দাইথি ও’করেইনের বিরুদ্ধে। ছবি: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরে পার্ক করে রাখা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ ভাঙচুর করে অকেজো করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কর্তৃপক্ষ। উড়োজাহাজটির ক্ষয়ক্ষতি এতটাই বেশি যে সেটি আর উড্ডয়ন উপযোগী করা সম্ভব হবে না বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দাইথি ও’করেইন। ৪৮ বছর বয়সী এই আইরিশ নাগরিকের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। গত সোমবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

ঘটনাটি ঘটে গত ১১ এপ্রিল আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের শ্যানন বিমানবন্দরে। অভিযোগ অনুযায়ী, ভোর ৪টা ৩৯ মিনিটের দিকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেন ও’করেইন। সেখানে অন্য একটি দেশে মিশনে যাওয়ার পথে পার্ক করে রাখা যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডের সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজে ওঠেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়েছে, উড়োজাহাজের ভেতরে ঢুকে ককপিট ছাড়া অন্য জানালাগুলো ঢেকে দেন তিনি। এরপর বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে উড়োজাহাজের তারের সংযোগ ও হাইড্রোলিক লাইন কেটে দেন। তরল অক্সিজেনের লাইন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ককপিটের সব গেজার এবং বায়ু চলাচলের নালিও নষ্ট করেন।

সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উড়োজাহাজের কর্মীরা ফিরে এসে ককপিটের জানালা দিয়ে তাকে দেখতে পান। তারা বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের খবর দেন। এরপর ও’করেইন উড়োজাহাজের ছাদের জরুরি দরজা দিয়ে বেরিয়ে আসেন বলে অভিযোগ। পরে কুড়াল দিয়ে উড়োজাহাজের বাইরের অংশে আঘাত করেন। জ্বালানি ভরার মুখের ঢাকনা ও সুরক্ষা পর্দা খুলে ফেলেন এবং জ্বালানির ট্যাংকে ছোট ধাতব বল ঢেলে দেন বলেও অভিযোগ রয়েছে।

পরে আইরিশ কর্তৃপক্ষ উড়োজাহাজের ডানায় উঠে তাকে আটক করে। এ সময় তার কাছে বেশ কিছু যন্ত্রপাতি পাওয়া যায়।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, ভাঙচুরের কারণে উড়োজাহাজটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। প্রায় ৬ কোটি ডলার মূল্যের এই উড়োজাহাজ আর সক্রিয়ভাবে উড্ডয়ন করতে পারবে না।

তদন্তকারীদের অভিযোগ, ঘটনার আগে অভিযুক্ত ব্যক্তি সামরিক উড়োজাহাজটির নির্মাণকৌশল এবং শ্যানন বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভাঙার স্থান ও অবস্থান সম্পর্কে অনলাইনে খোঁজ করেছিলেন। উড়োজাহাজটির চলাচল পর্যবেক্ষণের একটি মোবাইল অ্যাপেও তিনি সাবস্ক্রাইব করেছিলেন।

মঙ্গলবার পর্যন্ত ও’করেইনকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়নি বলে জানিয়েছে এবিসি নিউজ।

শ্যানন বিমানবন্দর দীর্ঘদিন ধরে বিদেশে মিশনে যাওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের জ্বালানি নেওয়ার বিরতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সামরিক বিমান অচল করার অভিযোগে আইরিশ নাগরিক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬