গজারিয়া মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার দুপুর ২:৩০ ঘটিকায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুন্সীগঞ্জ-০৩ (সদর ও গজারিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ বদরুদ্দোজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্লাহ এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন গজারিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ উম্মে হাফছা নাদিয়া।
জনতার কণ্ঠ/এসএ

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















