সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে?

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন এবং একই ভবনে অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আতঙ্কিত হয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

এ ছাড়া ১৯ নভেম্বর কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানায় থাকা অন্তত ২০টি গাড়ি পুড়ে যায়।

এদিকে নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ প্লাটুন সদস্য এবং আনসার সদস্য মোতায়েন করা হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর

আপডেট টাইম : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬