সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না

হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার

দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে পৌঁছান। এ সময় বন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন। পাশাপাশি বন্দরের সার্বিক কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান জানান, ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও তদারকি করা হচ্ছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার

আপডেট টাইম : ০৫:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬