সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক Logo সিরাজগঞ্জে প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর বাড়িতে অগ্নিসংযোগ Logo ৯ জেলায় নিরাপত্তা জোরদারে ৫৩ প্লাটুন আনসার মোতায়েন Logo সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাবেদার রাষ্ট্র গড়ার সাহস পাবে না

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুনদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান

মতবিনিময়কালে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি তাদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান এমপি বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রপার এডুকেশন, মোরাল এডুকেশন এবং আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, জাতির বৃহত্তম কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।

জামায়াত আমির উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

আপডেট টাইম : ০৭:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬