সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম

নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • 16

নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশের মানুষকে উৎসাহিত করতে নিজের বাড়িতে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির (সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য সরকারি নানা উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়িতে এই সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়।

মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের মূল উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সহধর্মিনী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপনকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা অনুপ্রাণিত করে সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে। আশা করছি জনগন উৎসাহিত হয়ে তাদের বাসায় বাসায় সোলার প্যানেল লাগিয়ে বিদ্যু সাশ্রয়ী হবে। দেশের ও মানুষের উপকার হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬