সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বরের এই সফরে জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন তিনি। একই দিনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদরে ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী উৎসবে উপস্থিত থেকে খেলাধুলা উপভোগ করবেন। পরে সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ক্রীড়া সচিবের ফোনের মাধ্যমে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা পাওয়া গেছে। তবে এখনো আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, সফরে তিনি দেশীয় খেলাধুলাভিত্তিক একটি আয়োজনের উদ্বোধন করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সফরসূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।

জনতার কণ্ঠ / কোএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট টাইম : ০৯:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬