সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার Logo বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী

বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাঠদান করতে হলে একজন শিক্ষককে অবশ্যই নতুন সিলেবাসের বই ভালোভাবে পড়তে হবে। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিতে শিক্ষকদের নিজেদেরও নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, এমন বিদ্যালয়ও রয়েছে, যেখানে পাঁচজন শিক্ষকের মধ্যে চারজনই নারী। তাঁদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সুসম্পর্কের অভাব রয়েছে। শিক্ষকদের মধ্যে এ ধরনের দূরত্ব থাকলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্যসচিব বনি আমিন, বিএনপির জেলা সদস্য গোলাম আজম, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, নবাগত সহকারী কমিশনার নুঝাত তাবাসসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইসমামিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার

বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬