সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, বিবেচনায় ১৪ উন্নয়ন প্রকল্প Logo ‘হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আটক Logo শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা Logo শ্রমিক অসন্তোষে সাভারে বন্ধ ২২ কারখানা, চলছে কর্মবিরতি Logo ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৯০ হাজার সেনা হারানোর তথ্য ফাঁস Logo ফেসবুকে নোট লিখে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাকা কলেজ শিক্ষার্থীর Logo শকুন সংরক্ষণে সুন্দরবনে বসছে বার্ষিক সম্মেলন Logo ‘আমার পা ভাঙার অপেক্ষায় আছেন আপনারা’ Logo জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস Logo ডিসেম্বরেই চালু হচ্ছে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল

শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা

শ্রীপুরের হ্যামস কারখানায় বহিরাগতরা হামলা করে ভাঙচুর করে। ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির ঘোষণার পর কাজে ফিরেও হামলা ও ভাঙচুরের মুখে পড়েছে শ্রীপুরের শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের অভিযোগে শ্রীপুর পৌর এলাকার অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মাঠে নামলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সকালে পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্বখণ্ড, বেরাইদের চালা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় কারখানায় হামলার ঘটনা ঘটে। হামলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির ঘোষণার পর বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে বৈরাগীর চালা এলাকার হ্যামস কারখানায় হামলা চালায় কিছু বহিরাগত। হামলার সময় কারখানার মূল ফটক ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করে তারা। এ ঘটনায় কয়েকজন আহত হন।

এরপর কেওয়া পূর্বখণ্ড এলাকার নোমান হোম টেক্সটাইল ও ফখরুদ্দিন টেক্সটাইলের মূল ফটকে হামলা চালায় বহিরাগতরা। কারখানার নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। নোমান টেক্সটাইলে ইটের আঘাতে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হন।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান হামলার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানাবো।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।

তিনি বলেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, বিবেচনায় ১৪ উন্নয়ন প্রকল্প

শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা

আপডেট টাইম : ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬