সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফেসবুকে নোট লিখে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাকা কলেজ শিক্ষার্থীর

কামরুল ইসলাম।

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’, ‘Communication gap না থাকলে জীবন ১০০০০০ গুণ সুন্দর হতো’— মৃত্যুর আগে নিজের ফেসবুক পোস্টে এমন আক্ষেপের কথা লিখেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পোস্ট দেওয়ার পর বিষপান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামরুল ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মৃত্যুর আগে লেখা একটি নোটের ছবি পোস্ট করেন কামরুল। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লেখার পাশাপাশি যোগাযোগের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে নিজেকে সন্তান, ভাই, প্রেমিক ও বন্ধু হিসেবে উল্লেখ করে জীবনের নানা ব্যর্থতা মেনে নিতে না পারার কথা লেখেন কামরুল। তিনি লেখেন, ‘সন্তান, ভাই, প্রেমিক, বন্ধু- আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমারে মাফ কইরা দিও সবাই।’

কামরুলের সহপাঠী ইমন হোসাইন জানান, কামরুল অ্যালুমিনিয়াম সায়ানাইডজাতীয় বিষ সেবন করেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৯০ হাজার সেনা হারানোর তথ্য ফাঁস

ফেসবুকে নোট লিখে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ঢাকা কলেজ শিক্ষার্থীর

আপডেট টাইম : ১২:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬