সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী Logo জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ Logo ২ দিনের কর্মসূচি নিয়ে রাজপথে নামছে যুবদল Logo যাত্রাবিরতির দাবিতে তিনটি আন্তঃনগর ট্রেন আটকে দিলেন স্থানীয়রা Logo সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নতুন কমিটিকে এসিল্যান্ডের শুভেচ্ছা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, বিবেচনায় ১৪ উন্নয়ন প্রকল্প Logo ‘হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আটক Logo শ্রীপুরে ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি ঘোষণা Logo শ্রমিক অসন্তোষে সাভারে বন্ধ ২২ কারখানা, চলছে কর্মবিরতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আদালত প্রাঙ্গনে অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তার ভূমিকা তদন্ত করতে এই রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার এজাহারে জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি বুধবার বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় উঠতে পারে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাই, অন্যদের সঙ্গে তার যোগাযোগ ও সমন্বয়ের তথ্য জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ২০ আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে জ্যোতিও একজন।

রিমান্ড আবেদনে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের পাঁচটি কারণ উল্লেখ করেছে পুলিশ। সেগুলো হলো: ১. মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও অবস্থান শনাক্ত করা; ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের তথ্য সংগ্রহ করা; আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের চেষ্টা করা; ঘটনার সঙ্গে জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা করা; ও আন্দোলন দমনে অর্থের জোগান, সংশ্লিষ্টদের যোগাযোগ ও সমন্বয়ের অভিযোগ তদন্ত করে তাদের ভূমিকা নির্ধারণ করা।

পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলেও আবেদনের এক অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথা উল্লেখ রয়েছে। শুনানি শেষে রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট টাইম : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬