সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হোসেনপুরে ডিবি-পুলিশের যৌথ অভিযান, আটক ১৮

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ তাজউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, যাদের বিরুদ্ধে সরাসরি অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তাদের প্রথমবারের মতো কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার শর্তে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হোসেনপুর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের উদ্যোগ সফল করতে অভিভাবক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডিবি-পুলিশের যৌথ অভিযান, আটক ১৮

আপডেট টাইম : ০৫:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬