নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে আলোচিত ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে র্যা ব-১২ সদস্যরা। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে র্যা ব।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ও কড্ডার মোড়র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরে আটক করা হয়েছে। আটকরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাতদল। ঘটনার সময় অপর একটি গাড়ীতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তিনদিন পর আমরা ভিকটিমদের খুঁজে বের করেছি। তারা একই পরিবারের সদস্য। জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন তারা।
ডাকাতদের আক্রমণে জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:

রিপোর্টার: 





















3 thoughts on “মহাসড়কে গাড়ী থামিয়ে ডাকাতির ঘটনায় ভিকটিমের খোঁজ মিলেছে : আটক ২”