আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় হিলি বাজারস্থ মুশফিক চৌধুরীর গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহেল সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সম্পাদক আরমান আলী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করা ও প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।

রিপোর্টার: 



















