মোঃ শিবলী নোমান
ভালোবাসার জল তরঙ্গ
বুকের ভিতর বয়।
যেমন করে সাগর বুকে
জোয়ার ভাটা হয়।
জল তরঙ্গ কেবলমাত্র
সেই দেখতে পাবে।
এক মনের তরঙ্গ যখন
অন্য মনে যাবে।
মনের কথা মন দিয়েই
বুঝে নিতে হবে।
মনের জন্য সেই মন
ব্যাকুল হবে তবে।
মন তরঙ্গ বয়ে যায়
মন থেকে মনে।
মন তখন খেলা করে
সেই তরঙ্গের সনে।
এই তরঙ্গের ঢেউ শুধু
মন বুঝতে পারে।
তরঙ্গের ঢেউ বয়ে যায়
সেই মনের ধারে।
এই তরঙ্গের ঢেউয়ে কিন্তু
দুটি মন দোলে।
মনের এই দোলাকে তখন
ভালবাসা বলে।

রিপোর্টার: 























