সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

চৌহালীতে মেজর (অব.) মনজুর কাদেরের পক্ষে মতবিনিময় সভা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 417

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদেরের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকালে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনের বাসভবনে চৌহালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা মোজাহার আলীর সভাপতিত্বে ও মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদার, সদ্য সাবেক সহ-সভাপতি আলমাস মন্ডল, বকুল শিকদার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা খোরশেদ আলম,  খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, বিএনপি নেতা হান্নান মোরশেদ রতনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসন থেকে মেজর (অব.) মনজুর কাদেরের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌহালীতে মেজর (অব.) মনজুর কাদেরের পক্ষে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫