সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

চাকরির শেষ দিনে নিজ কর্মস্থলে হৃদরোগে মারা গেলেন শিক্ষক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 91

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

চাকরির শেষ দিনে নিজ কর্মস্থল প্রাঙ্গণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে মারা যান তিনি। মৃত ফজলুল করিম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম  জানান, ফজলুল করিম দীর্ঘদিন ধরে হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।  বৃহস্পতিবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস।

এদিন বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা  তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।  তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন বলেন, শেষ কর্মদিবসে নিজ কর্মস্থলেই মারা গেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিল। চাকরির শেষ দিনে তাঁর এমন মৃত্যু বেদনাদায়ক। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরির শেষ দিনে নিজ কর্মস্থলে হৃদরোগে মারা গেলেন শিক্ষক

আপডেট টাইম : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫