সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

মূল্য না বাড়ায় উল্লাপাড়ায় ৬ শতাধিক খামারির দুধ সরবরাহ বন্ধ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 58

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

দুধের দাম না বাড়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৬ শতাধিক খামারি আজ রোববার (২ নভেম্বর) থেকে লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) আওতাধীন এ শীতলীকরণ কেন্দ্রে উপজেলার ৩৫টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার লিটার দুধ সরবরাহ করে আসছিলেন খামারিরা। বর্তমানে প্রতি লিটার দুধ ফ্যাট ভেদে ৫০ থেকে ৫১ টাকায় ক্রয় করা হয়। তবে খামারিরা দীর্ঘদিন ধরে প্রতি লিটারে অন্তত ১০ টাকা মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

কয়রা খামারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির ব্যবস্থাপক আলী হোসেন অভিযোগ করে বলেন, বর্তমান বাজারে গো-খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। ফলে খামারিরা দুধ বিক্রি করে লোকসান গুনছেন। তাই আমরা দীর্ঘদিন ধরে দুধের দাম বৃদ্ধির আবেদন জানিয়ে আসছি, কিন্তু কোনো ফল মিলছে না।

সড়াতলা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মোঃ সেলিম উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের অক্টোবর মাসের মধ্যে দুধের দাম কিছুটা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় আমরা ৩৫টি সমবায় সমিতি একযোগে ২ নভেম্বর থেকে দুধ সরবরাহ বন্ধ করেছি।

তিনি আরও বলেন, লোকসান দিয়ে মিল্ক ভিটায় দুধ সরবরাহ করার চেয়ে আমরা প্রয়োজনে স্থানীয় হাট-বাজারে দুধ বিক্রি করব।

একই দাবি জানান বাল্যপাড়া সমবায় সমিতির ব্যবস্থাপক মোঃ শাহীন এবং এলংজানি সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেনসহ বেশ কয়েকটি সমবায় সমিতির কর্মকর্তারা।

এ বিষয়ে লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রটি মিল্ক ভিটার আওতাধীন একটি ক্রয় কেন্দ্র। স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আমরা ঢাকার তেজগাঁওয়ের মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে পাঠাই। খামারিরা দুধ সরবরাহ বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

তিনি আরও জানান, স্থানীয় খামারিদের দুধের মূল্য বৃদ্ধির দাবি তিনি মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। এখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মিল্ক ভিটা কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

মূল্য না বাড়ায় উল্লাপাড়ায় ৬ শতাধিক খামারির দুধ সরবরাহ বন্ধ

আপডেট টাইম : ০৬:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫