সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 60

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে জুলাই যোদ্ধাদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে ধানবান্ধি বিএনপির নেতা মির্জা মোস্তফা জামানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা হয়। এতে অংশ নেন জুলাই আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একাধিক যোদ্ধা ও সংগঠনের নেতাকর্মীরা।

সভায় জুলাই যোদ্ধাদের নামে গেজেটভুক্তকরণ, আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহযোগিতা, আর্থিক পুনর্বাসন এবং পারিবারিক সুরক্ষার বিষয়সহ নানা সমসাময়িক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা শুধু একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের একটি বাস্তবভিত্তিক নকশা। জুলাই যোদ্ধারা ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের ফ্রন্টলাইন সৈনিক। বিএনপি তাদের আত্মত্যাগ ও সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক তরুণ রাস্তায় নেমে জীবন বাজি রেখে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছিলেন। তাদের অবদান ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। আজকের এই মতবিনিময় সভা শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ সংগ্রামের দিকনির্দেশনা নির্ধারণের একটি অংশ।

সভায় জুলাই যোদ্ধারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আহতদের পুনর্বাসন ও সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানান। তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অনেক সহযোদ্ধা আজও বঞ্চিত। গেজেটভুক্ত না হওয়ায় তাদের পরিবার সামাজিক ও আর্থিকভাবে নানা সংকটে রয়েছে।

জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের নিহাল, আবু হানিফ, তৌহিদ, উল্লাপাড়া উপজেলার মহসিন রেজা, শাহজাদপুরউপজেলার রাকিব হাসান, চৌহালী উপজেলার ইসমাঈল হোসেন, বেলকুচি উপজেলার আরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলার সোহাগ সরকার, কাজিপুর উপজেলার রাজু সরকার, রায়গঞ্জ উপজেলার আয়শা সিদ্দিকা, তাড়াশ উপজেলার মঈন গাজী সহ আরিফুর রহমান, জহুরুল ইসলাম, রুহুল আমিন, সুইট ও সোহেলসহ অনেকে। তারা বলেন, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া জরুরি।

সভায় বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। এজন্য প্রয়োজন প্রতিটি কর্মীর সক্রিয় অংশগ্রহণ, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক ঐক্য।

অবশেষে সভায় জুলাই যোদ্ধাদের একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং জাতীয় পর্যায়ে তাদের সংগঠিত ভূমিকা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

আপডেট টাইম : ০৭:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫