সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকে’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।
রবিবার সকালে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের নিজ বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক।
দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভিপি আয়নুল হক বলেন, “রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের মানুষ আমার কাছে সমান। আমাদের পরিচয় আমরা বিএনপি, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সোহাগ হোসেন(তাড়াশ)সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















