সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। নিহতরা মজিবর রহমান ও শাহারুল ইসলাম নামের আপন দুই সহোদরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল (শাপলা) তুলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী বিলের পানিতে তাদের ভাসমান মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। একই পরিবারের চার কন্যাশিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গ্রামজুড়ে চলছে আহাজারি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ওরা প্রতিদিনই বিকেলে বিলের পাশে খেলতে যেত। আজও গিয়েছিল ফুল তুলতে। কেউ ভাবেনি এভাবে একসঙ্গে চারটা লাশ ফিরে আসবে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাপলা তুলতে গিয়ে পিচ্ছিল কাদায় পড়ে তারা পানিতে তলিয়ে যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫