সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

অসহায় মানুষের পাশে মানবিক সংগঠন ‘আলো আশা ফাউন্ডেশন’

দেশ-বিদেশে মানবসেবায় আলো ছড়াচ্ছে সংগঠনটি
মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘আলো আশা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দুঃস্থ ও প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আবদুল হক রাজ আলোর উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে। এর মধ্যে বিভিন্ন মসজিদে মুসুল্লিদের সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করে মুসল্লিদের জন্য অজু ও পানির সহজ ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, কোরবানি ঈদে ৫টি গরু কোরবানি করে তার মাংস বিতরণ করা হয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে। বন্যাকবলিত সময়ে একাধিকবার ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, শীত মৌসুমে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, এবং অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আলো আশা ফাউন্ডেশন।
তদুপরি, সংগঠনটি অসহায় মেয়েদের বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান করে সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আলো আশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল হক রাজ আলো বলেন,
মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”
এই সংগঠনটির উদ্যোগ ও অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, আলো আশা ফাউন্ডেশন সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অসহায় মানুষের পাশে মানবিক সংগঠন ‘আলো আশা ফাউন্ডেশন’

আপডেট টাইম : ০৪:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫