সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কংগ্রেসের দুই কক্ষে কোন দল পেল কত আসন Logo ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণে আল্টিমেটাম, নইলে কঠোর কর্মসূচি Logo ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামোর আওতায় আসছেন শ্রমিকরা Logo নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী আবের কাওয়াস Logo কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যাংককর্মীর Logo শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বড় বিনিয়োগের আগ্রহ মেনজিসের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক Logo যুবদল নেতার কাছ থেকে এলজি, ছোরা ও প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার Logo এনআইডি সংশোধনের নামে প্রতারণা, জালিয়াতির বিরুদ্ধে ইসির কঠোর হুঁশিয়ারি Logo রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সংঘটিত অগ্নিকাণ্ডে চন্দ্রকোনা বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান, পুঁজি ও মূল্যবান মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। ব্যবসায়ীদের এই দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠনসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান মির্জা মোস্তফা জামান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা জাসাস নেতা ও পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জাসাস নেতা কামরুজ্জামান সোহাগ, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান খলিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. মনজুরুল আলম, মো. বিশা বিল্লাল, মো. আক্তার হোসেন, মো. আকবর আলী, দোয়াম মোল্লা, মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাপ হোসেন। এ ছাড়া মার্কেটের মালিক তন্ময়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়দের মতে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কংগ্রেসের দুই কক্ষে কোন দল পেল কত আসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান

আপডেট টাইম : ১১:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬