সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অধিক লাভের আশায় কামারখন্দে ধানের জমিতে তামাক চাষ

সিরাজগঞ্জের কামারখন্দে ধান ও সরিষার জমিতে বেশি লাভের আশায় প্রথমবারের মতো চাষ হচ্ছে তামাক। এক সময় এসব জমিতে ব্যাপক হারে ধান ও সরিষা চাষ হতো। এ চাষের ফসল দেশের খাদ্য উৎপাদনের ঘাটতি মেটাতে সহায়ক ভূমিকা রাখত। সেসব জমিতে এবার প্রথম বাণিজ্যিক আকারে তামাক চাষ হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বেলকুচি উপজেলার বানিয়াগাতী নতুন পাড়া গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে শহিদুল ইসলাম কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে তামাকের চাষ করেছেন।

স্থানীয় বাসিন্দা সাদেকা আলি এবং ইমান আলী বলেন, এসব জমিতে এক সময় ধান চাষ হতো সেখানে পর্যাপ্ত পরিমাণে ধান পাওয়া যেত। এবার যে পরিমাণ সরিষা হয়েছে এই জমিতে সরিষা চাষ করলেও এ কৃষক অনেক বেশি লাভবান হতেন। কিন্তু সেই জমিতে তামাক চাষ হচ্ছে। এসব জমি ধান এবং সরিষা চাষের জন্য খুবই ভালো। বেশি লাভের আশায় ধান, সরিষা বা ভুট্টা বাদ দিয়ে তামাক লাগিয়েছেন স্থানীয় এক কৃষক।

তামাক চাষি শহিদুল ইসলাম বলেন, একটু বেশি লাভের আশায় তামাক চাষ করেছি। কিন্তু জমিতে বেশি পরিমাণে সার এবং পানি থাকার কারণে তেমন ভালো তামাকের চাষ হয়নি। এরপর এটা বাদ দিয়ে পাটের আবাদ করব।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, কামারখন্দে তামাক চাষ হচ্ছে এটা আমার জানা নেই। আমরা সবসময় কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করি। উপজেলার কোন বর্ডার এলাকায় এই তামাক চাষ হচ্ছে আমি আমার ব্লক সুপারভাইজারদের সাথে কথা বলে জানাতে পারব। এ বিষয়ে ইউএনও, ডিডি স্যারকে কল দিতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, তামাকের আগ্রাসন রুখতে না পারলে আগামীতে এর প্রবণতা বাড়বে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অধিক লাভের আশায় কামারখন্দে ধানের জমিতে তামাক চাষ

আপডেট টাইম : ১১:৪৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬