সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

অনশনে অসুস্থ্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ জন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 86

জনতার কন্ঠ প্রতিবেদক:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দুদিনে অসুস্থ্য হওয়ার সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সকালে ৯ জন অসুস্থ্য হয়ে পড়েছে। এর আগে শনিবার (১৬ আগষ্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়।  অসুস্থ শিক্ষার্থীধ্যের মধ্যে, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ এবং মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল ও আলামিন, বাংলা বিভাগের শাকিল ও রিপন রয়েছেন।

এদের মধ্যে ৫ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছেন। আমাদের মেডিকেল টিম তাদের তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা শনিবার সকাল ১১টা থেকে গণ অনশন শুরু করেছি, পরবর্তীতে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে।  আগামীকালের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং আজকের একনেক সভাতে তার অনুমোদন চাই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অনশনে অসুস্থ্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ জন

আপডেট টাইম : ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫