সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো গাজীপুরের হানিওয়েল গার্মেন্টস

গাজীপুর জেলার কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে গার্মেন্টস বন্ধ ঘোষণার  প্রতিবাদে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কারখানা সূত্রে জানা গেছে, মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযোক্তিক দাবি তুলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খল ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন।

এতে কারখানার অভ্যন্তরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে। এ ছাড়া কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে।

শ্রমিকদের বারবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে আরো বলা হয়, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া কারখানার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, মঙ্গলবার সকালে ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন এর শ্রমিকরা। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি বন্ধ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো গাজীপুরের হানিওয়েল গার্মেন্টস

আপডেট টাইম : ১০:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫