নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
“সংস্কৃতির বন্ধনে অহিংস পৃথিহী গড়ি” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জের জনপ্রিয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান অরুণিমা সঙ্গীতালয়’র ১১তম বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী উৎসব শুরু হচ্ছে।
৩ (অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে তিনদিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
সদ্য প্রয়াত কিংবদন্তী লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে উৎসর্গ করে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট সমাজসেবক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্ণেল খোন্দকার মোস্তাফিজুর রহমান (উত্তাল)। প্রধান আলোচক থাকবেন বীর মুক্তিযোদ্ধা খ. ম আখতার।
অরুণিমা সঙ্গীতাল’র উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীনবন্ধু দাশ, দুর্বার নাট্যগোষ্ঠীর আহবায়ক আবু সাঈদ সুইট, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার সরকার।
এদিন সংবর্ধনা প্রদান করা হবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমনা লায়লা রমাকে।
উৎসবের দ্বিতীয় দিনে অরুণিমা সঙ্গীতালয়’র প্রধান পরিচালক সূর্য বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। এদিন সংবর্ধনা প্রদান করা হবে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী নুরে আলম খান হীরাকে।

রিপোর্টার: 




















