সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

অলংকারের নৃত্য আর সিঁথি সাহার কণ্ঠে জমে উঠেছে ‘বসন্তের কোকিল’

চলমান ফুটবল উন্মাদনার মধ্যেও নতুন এক রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত নতুন গান ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮১ হাজার।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস উপস্থিতি ও নৃত্য পরিবেশনায় নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় ভিজ্যুয়ালের কারণে অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে তিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ এবং ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। গানটির সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। মিউজিক ভিডিওটিও মন ভালো করে দেওয়ার মতো। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।’

গানটির মিউজিক ভিডিও পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ, প্রাণবন্ত নৃত্য এবং ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

এদিকে অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমানে নতুন মৌলিক গান প্রকাশের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই তারা ধারাবাহিকভাবে নতুন গান ও মানসম্মত মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অলংকারের নৃত্য আর সিঁথি সাহার কণ্ঠে জমে উঠেছে ‘বসন্তের কোকিল’

আপডেট টাইম : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬