নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে ওয়াসিউজ্জামান (৪২) নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর ছেলেকে আটক পুলিশে দিলে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
আটক ওয়াসিউজ্জামান গ্রামীণ ব্যাংক কর্মরত আছেন। তিনি কামারখন্দ উপজেলার দশশিকা গ্রামের মো. ওয়াজেদ আলী ছেলে। তার মা মোছা. তাহামিনা মেরিনার কামারখন্দ থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যার ৭টার দিকে শহরের ধানবান্ধি মহল্লায় রিকশায় করে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ ২ নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিন জানান, ধানবান্ধি মহল্লায় রিকশা করে যাচ্ছিলেন ওয়াসিউজ্জামান। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে। তাদের অভিযোগে জেলা বিএনপির সভানেত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদের উপর হামলার ঘনটায় ওয়াসিউজ্জামান জড়িত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে আসে। বর্তমানে তিনি সদর থানা হেফাজতে রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ওয়াসিউজ্জামান গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। তার মা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও তার ভাই জেলা ছাত্রলীগের নেতা। তার কোন পদ বা তার নামে মামলা আছে কিনা সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার: 



















