সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

আইপিএল মঞ্চে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ

কলকাতা নাইট রাইডার্স । ছবি : সংগৃহীত

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ২০২৬ আইপিএলের আগে দলকে শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটিরও বেশি টাকায় দলে নেয়।

গ্রিন, পাথিরানা ও মুস্তাফিজুরের সঙ্গে টিম সাইফার্ট, ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটাররা আইপিএলের ১৯তম আসরে কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে।

২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্ট—এই দুজনের মধ্যে একজন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। আইপিএল ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জয়ী সুনীল নারাইন কেকেআরের হয়ে আইপিএলে ১৯০-এর বেশি ব্যাটারকে আউট করার পাশাপাশি ওপেনার হিসেবে ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

আইপিএল ২০২৫ এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। এ বছরও যদি তিনি দলের নেতৃত্বে থাকেন তাহলে তিনে ব্যাটিং করার সম্ভাবনা বেশি তার। চার নম্বরে থাকবেন ক্যামেরুন গ্রিন, পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং ছয় নম্বরে ব্যাট করবেন রামনদীপ সিং।

২০২৬ আইপিএলে কলকাতার বোলিং আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন হর্ষিত রানা ও বৈভব অরোরা। তাদের সহায়তায় থাকবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে বরুণ চক্রবর্তীর ওপর। দলের ব্যাকআপ ভারতীয় পেসার হিসেবে রয়েছেন আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। ব্যাকআপ ব্যাটারদের তালিকায় আছেন অংক্রিশ রঘুবংশী, মনীশ পাণ্ডে ও রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞ নাম।

আইপিএল ২০২৬-এ কলকাতার সম্ভাব্য সেরা একাদশ: অজিঙ্কা রাহানে, সুনীল নারাইন, টিম সাইফার্ট (উইকেটকিপার), ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী, মাথিশা পাথিরানা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

আইপিএল মঞ্চে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ

আপডেট টাইম : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫