সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সঙ্ঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে মারামারির এ ঘটনা ভোটকেন্দ্র থেকে ১০০ গজ দূরে সংগঠিত হয়।

সংঘর্ষে আহতরা হলেন আছিফ (২৪), শাহদাত(২৫), মুনতাছির (২৭), আরিফ (২০) রুবেল (২৬) ও একরাম(২৬)। তারা সবাই মোমবাতি সমর্থক বলে জানান। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্নী জোটের মোমবাতি সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাদের ৮ থেকে ১০ জন আহত হয়।

তবে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ এই অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ঘটেছে। এতে কেন্দ্রে কোন প্রভাব পড়েনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

আপডেট টাইম : ০২:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬