সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ইকবাল হাসান মাহমুদ টুকুকে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান

ইকবাল হাসান মাহমুদ টুকুকে বুকে জড়িয়ে আলিঙ্গন করছেন তারেক রহমান।

বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুকে জড়িয়ে নিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। এ সময় দলের অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন তিনি।

এর আগে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান।

এ সময় তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন। তিনি বুকে জড়িয়ে নেন সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারুণ্যের অংহকার তারেক রহমান। তাকে বরণ করার জন্য আমরা সিরাজগঞ্জের ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয়েছি। তারেক রহমান বিমান বন্দরে অবতরণ করলে দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। সেখানে আমাদের প্রিয় নেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুও ছিলেন। এ সময় তাঁকে বুকে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেলা পৌণে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নেওয়া হয় তাকে। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

প্রিয় নেতাকে বরণ করার জন্য কয়েকদিন ধরে সারাদেশের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় গমন করেন। বৃহস্পতিবার ভোর থেকেই মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

সারাদেশের মতো সিরাজগঞ্জ থেকেও ট্রেন ও বাসযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা সদর থেকে ৬০টি বাস ও একটি ট্রেনযোগে নেতাকর্মীরা ঢাকায় যান। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২৫-৩০ হাজার নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যান।

উল্লেখ্য, গতকাল বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইকবাল হাসান মাহমুদ টুকুকে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৮:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫