সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঈদের শুভেচ্ছায় বিজিবি-বিএসএফের মিস্টি বিনিময়

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল, ভারতের ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। পাল্টা সৌজন্য হিসেবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। মিষ্টি বিনিময়ের পর দুই দেশের সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
​এ সময় বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুলসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, আস্থা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই এই আয়োজন। প্রতি বছরই বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এভাবে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ ঈদুল ফিতর উপলক্ষে এই মিলনমেলা অনুষ্ঠিত হলো।
সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সৌজন্যমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ঈদের শুভেচ্ছায় বিজিবি-বিএসএফের মিস্টি বিনিময়

আপডেট টাইম : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬