সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হয়।

এর আগে, গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে।

ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ নিয়েই মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

আপডেট টাইম : ০৫:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫