১৭৯৬ – ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
আরও পড়ুন: কেন ডলারের চেয়ে স্বর্ণকে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো?
১৮১০ – উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
১৮১৫ – নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
১৮৬৪ – জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮৬৪ – আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
১৯০৬ – বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৯ – ইকুয়েডরে প্রবল ভূকম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৯৫৫ – জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৬৭ – দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ – দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
২০২৪ – বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
জন্ম:
১৮৮৯ – জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট।
১৮৯৬ – স্বামী শিবানন্দ (যোগী), ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু।
১৯০১ – সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯১০ – সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।
১৯২৮ – বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।
১৯৩১ – রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।
১৯৩৭ – ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।
১৯৪১ – লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৫১ – মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি।
১৯৬২ – দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক।
১৯৮১ – রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।
১৯৯০ – কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।
মৃত্যু:
১৮২৪ – ফ্রিড্রিশ আউগুস্ট ভোল্ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
১৯৭৫ – প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।
১৯৭৭ – আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।
২০০৯ – শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।
২০২১ – বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।
২০২৪ – বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রিপোর্টার: 























